শান্ত খেলা খুব ভালো বোঝে : মুমিনুল

অনলাইন ডেস্ক

নাজমুল হোসেন শান্তর জন্য দুর্দান্ত সেঞ্চুরিতে ২০৫ রানের লিড নিয়ে তৃতীয় দিন পার করেছে বাংলাদেশ। নাজমুল অপরাজিত আছেন ১৯৩ বলে ১০৪ রান করে।

দিনশেষে সংবাদ সম্মেলনে এসে তাকে প্রশংসায় ভাসিয়েছেন মুমিনুল হক।

তিনি বলেন, শান্ত গত ২-৩ বছর ধরে খুবই ভালো ব্যাটিং করছে। এটা ধরে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ও খেলা খুব ভালো বোঝে। নিজের খেলা সম্পর্কে খুব ভালো জানে। ক্লিয়ার মাইন্ড থাকে। হোক টেস্ট, হোক ওয়ানডে। প্রতিপক্ষের পরিকল্পনা খুব ভালো বোঝে। আউটস্ট্যান্ডিং ইনিংস ছিল। ওরা যে চাপ সৃষ্টি করেছে তার মধ্যে খুব ভালো ব্যাটিং করেছে।
এ ম্যাচে টেস্ট অধিনায়কত্বের অভিষেক হয়েছে শান্তর। প্রথম বাংলাদেশি হিসেবে এমন ম্যাচে সেঞ্চুরি করেছেন তিনি। বাংলাদেশের ফিল্ডিংয়ের সময় শান্তর নেতৃত্বও ছিল দারুণ। বোলিং বদলে সফল হয়েছেন বেশ কয়েকবার, ফিল্ড প্লেসমেন্টও ছিল চোখে পড়ার মতো।

শান্তর নেতৃত্ব নিয়ে সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল বলেন, ‘আপনারা আরও ভালো বুঝবেন (শান্তর নেতৃত্ব)। আপনারা বাইরে থেকে দেখেন। দল তো ভালোই খেলছে। ওই হিসেবে চিন্তা করলে আমার মনে হয় ভালো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights