শান্তর গোল্ডেন ডাক

ওপেনার নাজমুল হোসেন শান্তর গোল্ডেন ডাকে নিজেদের প্রথম ইনিংসের শুরুতেই খানিকটা ধাক্কা খেয়েছে টাইগাররা। চোটের শঙ্কা কাটিয়ে দিনের শেষ দিকে ওপেন করতে নামেন তামিম ইকবাল ও শান্ত।

তবে শান্ত আর তামিমের জুটিটা লম্বা হয়নি। মাত্র এক বল খেলেই সাজঘরে ফিরেছেন শান্ত। দলীয় দুই রানের মাথাতেই টাইগার শিবিরে তাই কিছুটা ছন্দ পতন। মার্ক আদিয়ারের বলে সোজা বোল্ড হয়ে যান শান্ত।

এর আগে ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন তামিম। শান্ত ফেরার পর সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হককে সাথে নিয়ে ধাক্কা সামলে নেওয়ার চেষ্টা করছেন তামিম।
এর আগে ক্যারিয়ারে তাইজুলের স্পিন ঘূর্ণিতে ২১৪ রানেই সব উইকেট হারায় আইরিশরা। এই বাঁহাতি স্পিনার একাই নিয়েছেন পাঁচ উইকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights