শাবিপ্রবি প্রেসক্লাবের নতুন সভাপতি রুদ্র, সাধারণ সম্পাদক হাসান

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’র নতুন কমিটি গঠিত হয়েছে।

নবগঠিত ১৯তম কার্যনির্বাহী পরিষদের এ কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম রুদ্র, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন হাসান নাঈম।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুর ২টায় শাবি প্রেসক্লাব কার্যালয়ে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার রসায়ন বিভাগের অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম।
কমিটিতে নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি রাহাত হাসান মিশকাত, যুগ্ম সম্পাদক জুবায়েদুল হক রবিন, কোষাধ্যক্ষ তানভীর হাসান, দপ্তর সম্পাদক নাঈম আহমেদ শুভ। এছাড়া কার্যকরী সদস্য হিসেবে আদনান হৃদয়, নূর আলম এবং সাগর হাসান শুভ্র নির্বাচিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights