শার্শা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

বেনাপোল প্রতিনিধি
ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় যশোরের শার্শা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত সম্মেলনে তৃণমূলের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহন করেন।

সম্মেলন উদ্বোধন করেন, যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপিকা নার্গিস বেগম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপির জাতীয় কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত।

শার্শা উপজেলা বিএনপির আহ্বায়ক খাইরুজ্জামান মধুর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ন আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হাসান জহির, যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি নুরুজ্জামান লিটন, জেলা বিএনপি নেতা মিজানুর রহমান প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, স্বৈরাচারমুক্ত বাংলাদেশে স্বাধীনভাবে রাজনীতি করার পরিবেশ তৈরি হয়েছে। দীর্ঘ আন্দোলন, সংগ্রাম আর জেল-জুলুম সহ্য করে এখন দল পুনর্গঠনের সময়। শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।

সম্মেলন শেষে শার্শা উপজেলা বিএনপির সভাপতি হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, ও সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবুকে নির্বাচিত করে ১১ সদস্য বিশিষ্ট উপজেলা আংশিক কমিটির নাম ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights