শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত

যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৫ সেপ্টেম্বর) বিজিবির যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি’র) উপ-অধিনায়ক মেজর নূর উদ্দিন আহমাদ শার্শা উপজেলার কাশিপুরে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অব অনার প্রদান করেন, যশোর-৪৯ বিজিবির উপ-অধিনায়ক মেজর নুর উদ্দিন আহমেদ।

এ সময় বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের রুহের মাগফেরাত কামনা ও বিশেষ মোনাজাত করা হয়। উপস্থিত ছিলেন- (৪৯) বিজিবির সহকারী পরিচালক মাছেদুল ইসলাম খান, কাশিপুর ক‍্যাম্প কমান্ডার নায়েক সুবেদার শওকত আলী লসকর, পরিবারের সদস‍্যদের মধ্যে মেয়ে হাসিনা খাতুন, নাতনি তাহরা খাতুন, পোতা নিয়ামুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী তৎকালীন ইপিআরের ল্যান্স নায়েক শহীদ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের অবিস্মরণীয় অবদানকে চিরস্মরণীয় করে রাখতে প্রতি বছরের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদায় তাঁর ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন করেছে বিজিবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights