শাহজালাল বিমানবন্দরে তিন দিন বন্ধ থাকবে ফ্লাইট ওঠানামা

অনলাইন ডেস্ক

রানওয়েতে লাইটিং স্থাপন করার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগামী তিন দিন ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে।

আজ রবিবার সকালে সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম।

তিনি বলেন, বিমানবন্দরের ব্যবস্থাপনার অংশ হিসেবে রানওয়ে সেন্টার লাইট ও মার্কিং সম্পর্কিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম শুরু করা হবে। এজন্য আগামীকাল সোমবার (৬ মে) থেকে বুধবার (৮ মে) পর্যন্ত অর্থাৎ, রাত ১২টা ১ মিনিট থেকে মধ্যরাত ৩টা পর্যন্ত ফ্লাইট অপারেশন সাময়িকভাবে বন্ধ থাকবে। আগামী তিন দিন প্রতিদিন ৩ ঘণ্টা করে ফ্লাইট অপারেশন বন্ধ থাকবে। ইতোমধ্যে সংশ্লিষ্ট সব এয়ারলাইনস ও সংস্থাকে নোটিশ দেওয়া হয়েছে।
নির্বাহী পরিচালক আরও বলেন, বিমানের যাত্রীদের তাদের ফ্লাইট সম্পর্কে অগ্রিম জানাতে এবং ফ্লাইট অপারেশন সমন্বয় করার জন্য এয়ারলাইনসগুলোকে অনুরোধ করা হয়েছে। এছাড়া বিমানবন্দরে অন্যান্য সেবাপ্রদানকারী সরকারি সংস্থার সঙ্গেও সমন্বয় করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights