শাহী ভোজের গরু নিয়ে মিছিল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে শাহী ভোজের জন্য কেনা গরু নিয়ে মিছিল করেছে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বিকেলে কলেজ ক্যাম্পাসে মিছিল করে তারা।

শিক্ষার্থীরা জানায়, কলেজের জিরো পয়েন্ট থেকে বিএম কলেজের মুসলিম কমিউনিটির আয়োজনে গরু মিছিলটি বের করেন সাধারণ শিক্ষার্থীরা। মিছিলটি পুরো ক্যাম্পাস ঘুরে আবার জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।

তারা আরো জানান, বিশ্ব ভালোবাসা দিবস প্রত্যাখ্যান ও পবিত্র শবে বরাত উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি বিএম কলেজ মুসলিম কমিউনিটির উদ্যোগে গরুর মাংসের শাহী ভোজের আয়োজন করা হয়েছে। দিনটিকে কেন্দ্র করে এরই মধ্যে ৫শ’ শিক্ষার্থী টিকিট কেটে আয়োজনে অংশ নিয়েছে। এছাড়া অমুসলিম শিক্ষার্থীদের জন্য আলাদা ব্যবস্থা। ১৪ ফেব্রুয়ারির অশ্লীলতা থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে ও নতুন আঙ্গিকে দিনটিকে উদযাপন করতেই এমন আয়োজন বলে জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights