শিক্ষা ব্যবস্থাকে একটি দানবীয় শক্তি পরিকল্পিতভাবে ধ্বংস করেছে : সংস্কৃতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। তারই ফলে মাত্র দুই মাসে দেশের মানুষকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

তিনি বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে একটি দানবীয় শক্তি পরিকল্পিতভাবে ধ্বংস করেছে। তারা শিক্ষার্থীদের ভুল ইতিহাস শিখিয়ে এবং মেধা ধ্বংসের চক্রান্ত করে জাতিকে পিছিয়ে দিয়েছিল।

শনিবার মাগুরার মহম্মদপুর উপজেলায় অবস্থিত কাজী শালীমা হক মহিলা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষা ব্যবস্থার সংস্কার প্রসঙ্গে মন্ত্রী বলেন, একটি সময় গেছে যখন পরীক্ষা না দিয়েই ৯৮ শতাংশ পাস করানোর মতো ভয়ংকর ধ্বংসাত্মক নির্দেশনা দেওয়া হয়েছিল। আমরা সেই ধারা বদলে শিক্ষার প্রকৃত মান ফিরিয়ে আনতে কাজ করছি।

শিক্ষকদের জীবনমান উন্নয়নে বেতন-ভাতা দ্বিগুণ করার পরিকল্পনা আমাদের রয়েছে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষকদেরও তাদের কাজের প্রতি দায়িত্বশীল হতে হবে। শিক্ষার্থীদের প্রতি অধিক যত্নশীল হতে হবে এবং নিয়মিত প্রস্তুতি নিয়ে ক্লাসে যেতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights