শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমিলি

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন সাবেক হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি। আজ জাতীয় সংসদে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এই নাম প্রস্তাব করেন।

পরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কণ্ঠভোটে প্রস্তাব গৃহীত হয়।

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ডা. আফছারুল আমীনের মৃত্যুতে কমিটির সভাপতির পদটি শূন্য হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights