শিক্ষার রূপান্তর ঘটানোর জন্য সারা বিশ্বে যে প্রচেষ্টা হচ্ছে আমরা তার অগ্রভাবে আছি: শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি

‘শিক্ষার রূপান্তর ঘটানোর জন্য সারা বিশ্বে যে প্রচেষ্টা হচ্ছে আমরা তার অগ্রভাবে আছি।’ শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ইতোমধ্যে আমরা নতুন শিক্ষাক্রম চালু করেছি। এর মধ্য দিয়ে শিক্ষার্থীরা চিন্তা করতে শিখবে, সমস্যা সমাধান করতে শিখবে, মননশীল মানুষ হবে, এমনকি তারা মানবিক সৃজনশীল মানুষ হবে। পৃথিবীতে এখন প্রতিযোগিতার চাইতে সহযোগিতায় বেশি জোর দেওয়া হয়েছে। কাজেই আমাদের শিক্ষার্থীরা যেন সেই সহযোগিতার মাধ্যমে শিখতে পারে। কারণ এখন শিক্ষা পদ্ধতি ভিন্ন করে ফেলা হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘অভিজ্ঞতার ভিত্তিতে শেখা, করে করে শেখা এবং যা শিখছি তা প্রয়োগ করতে শেখা, আমাদের ক্ষেত্রে তাই হবে। উচ্চ শিক্ষায় এসে আপনারা যখন এই শিক্ষা শেষ করে বেরিয়ে যাবেন, তখন আপনাদের কর্মের যে জগৎ সেখানে উদ্যোক্তা হিসাবে প্রবেশ করুন অথবা চাকরিজীবী হিসেবে প্রবেশ করুন, যেখানেই প্রবেশ করুন তার জন্য আপনি তৈরি কিনা বিশ্ববিদ্যালয়ের কৃতিত্ব সেখানেই থাকবে। যদি বিশ্ববিদ্যালয় আপনাকে সেই কর্ম জগতে উদ্যোক্তা হওয়ার জন্য কিংবা সকল পেশাজীবী, চাকরিজীবী হওয়ার জন্য তৈরি করে দিতে পারে।’
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ নাসিম আখতারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য ড. দিল আফরোজ বেগম, ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হাবিবুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights