শিগগিরই তাইওয়ানকে বড় ধরনের অস্ত্র সহায়তা দিচ্ছে আমেরিকা

অনলাইন ডেস্ক

মঙ্গলবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, “প্রেসিডেনশিয়াল ড্রডাউন অথোরিটির (পিডিএ) মাধ্যমে শিগগিরই তাইওয়ানকে উল্লেখযোগ্য পরিমাণ নিরাপত্তা সহায়তা দেওয়া হবে, যা গত বছর কংগ্রেসে অনুমোদন পেয়েছে।”

উল্লেখ্য, পিডিএ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে নিরাপত্তা সহায়তার খাত। এর মাধ্যমেই বিভিন্ন দেশে নিরাপত্তা সহায়তা দিয়ে থাকে যুক্তরাষ্ট্র। সম্প্রতি যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও এই কর্তৃপক্ষের মাধ্যমেই অস্ত্র সহায়তা দিয়েছে আমেরিকা।
এদিকে, চলতি মাসের গোড়ায় বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন পিডিএর মাধ্যমে তাইওয়ানকে ৫০০ মিলিয়ন ডলারের অস্ত্র দেওয়ার পরিকল্পনা করছে। সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights