শিথিল হলো সাত কলেজের সিজিপিএ শর্ত

অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত সিজিপিএ শর্ত শিথিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

দীর্ঘ আন্দোলনের পর আজ সোমবার বিশ্ববিদ্যালয় থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে এখন থেকে সিজিপিএ ২ থাকলেই পরবর্তী বর্ষে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহলুল হক চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধিভুক্ত সরকারি সাত (০৭) কলেজে অনুষ্ঠিত অনার্স ২য় বর্ষ ২০২১ এবং অনার্স ৩য় বর্ষ ২০২১ পরীক্ষায় অংশগ্রহণ করে যে সকল শিক্ষার্থী সিজিপিএ ২.০০ পেয়েছে তাদের যথাক্রমে ৩য় ও ৪র্থ বর্ষে উন্নীত করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights