শিবচরে প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুর জেলার শিবচরে এক প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনার ৯ দিন পর গতরাতে শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার।

অভিযুক্ত ইলিয়াস (৪০) শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের চরকামারকান্দি এলাকার আছেল মাদবরের ছেলে।

ভুক্তভোগী ওই গৃহবধূ (৩০) একই এলাকার বাসিন্দা। তার স্বামী প্রতিবন্ধী হওয়ায় অভিযুক্ত ওই ব্যক্তি একাধিকবার ধর্ষণ করেছে বলে জানা যায়। শুক্রবার (১৪ জুন) রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এর আগে বুধবার (৫ জুন) শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের চরকামার কান্দি গ্রামে ধর্ষণের ঘটনা ঘটনা ঘটলেও শুক্রবার (১৪ জুন) রাতে থানায় অভিযোগ দেয়া হয়।

ভুক্তভোগীর মা জানান, আমার মেয়ের স্বামী প্রতিবন্ধী হওয়ায় মাঝে মাঝে ইলিয়াস আমার মেয়ের কাছে আসে। গত ৫ জুন বুধবার রাতে মেয়েটির স্বামীকে কিছু টাকা দিয়ে ঘর থেকে বের হয়ে যেতে বলে। এরপরে আমার মেয়েটিকে ধর্ষণ করা হয়। এসময় মেয়েটির ডাকচিৎকারে ইলিয়াছ পালিয়ে যায়। পরে এ ঘটনা জানাজানি হলে ইলিয়াস ও তার সহযোগী লুৎফর আমার মেয়ে ও জামাইকে শারীরিক নির্যাতন করেন। আমার স্বামীর বাড়ি কালকিনি উপজেলার ভুরঘাটা হওয়ায় ৩/৪ দিন পরে স্থানীয় লোকজন আমাকে খবর দিলে আমি এসে মেয়ের কাছে সব শুনতে পাই। পরে শিবচর থানায় অভিযোগ দায়ের করি।

তিনি আরো বলেন, মামলায় সহযোগিতা করার মত আমার পরিবারে কেউ নেই। আমি গতরাতে শিবচর থানায় অভিযোগ দিয়েছি। তারা আজ আমাকে নিলখী পুলিশ তদন্ত কেন্দ্রে আসতে বলেছিলো। গিয়েছিলাম। এবিষয়ে তারা নাকি তদন্ত করবেন। আমি প্রশাসনের কাছে এর সঠিক বিচার চাই।

এ বিষয়ে নিলখী তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফয়সাল আহমেদ মুঠোফোনে বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights