শিশু ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহে ১১ বছরের শিশু ধর্ষণের ঘটনায় কামাল মিয়া (৪২) নামের এক মোটর মিস্ত্রীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। শুক্রবার দিবাগত গভীর রাতে নরসিংদী জেলার গজারিয়া উপজেলার টেংরারচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে র‌্যাব-১৪’র অপারেশন ও মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

তিনি জানান, নগরীর থানা ঘাট এলাকায় নির্যাতিত ওই শিশু এবং কামাল ও পায়েল (২৫) নামের আরও একজন পাশাপাশি বাসায় থাকতো। পায়েল অসুস্থ থাকায় ডাক্তারের কাছে শিশুটিকে সাথে নিয়ে একসাথে যাওয়ার কথা বলে। কথামতো শিশুটি ২৪ মার্চ বিকালে পায়েলের বাসায় যায়। পরে বিকাল সাড়ে ৫টার দিকে ডাক্তারের কাছে যাবার কথা বলে নগরীর খাগডহর ঘুন্টি এলাকায় অজ্ঞাত এক বাসার ৬ষ্ঠ তলায় যায়। পরে পায়েলের সহায়তায় কামাল মিয়া শিশুটিকে ধর্ষণ করে এবং কাউকে কিছু না বলার জন্য ভয়ভীতি দেখায়। শিশুটি বাড়ীতে আসার পর অসুস্থ হয়ে পরলে এ ঘটনা তার মা’কে জানায়। পরে শিশুটির ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আনোয়ার হোসেন আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামাল মিয়া নিজের অপরাধ স্বীকার করে। তাকে কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights