শিশু নির্যাতন মামলার দুই আসামিসহ গ্রেফতার ৬

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়ায় গরু চুরির অপবাদে শিশু নির্যাতন মামলার দুই আসামিসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৭ নভেম্বর) বিকাল ৪টার দিকে মুন্সীগঞ্জ বিচারিক আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন,গরু চুরির অপবাদে ৮ বছর বয়সী এক শিশুকে গাছে বেঁধে নির্যাতনের মামলায় উপজেলার হোসেন্দী ইউনিয়নের চর বলাকী গ্রামের মোজাম্মেল ভূঁইয়া (৩৪) ও সুমন মিয়া (২৬)। অপরদিকে ছিনতাইয়ের অভিযোগে ইমামপুর ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামের রাইসুল,ইমামপুর গ্রামের হাবিবুর রহমান একই গ্রামের লিয়ন ও শুভ। বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights