শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী শুটার বিপু গ্রেফতার

অনলাইন ডেস্ক

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী শুটার মাহফুজুর রহমান বিপুকে গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)।

শনিবার রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍‍্যাব-৩।

তাকে গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মুত্তাজুল ইসলাম।

র‍্যাব কর্মকর্তা মুত্তাজুল ইসলাম বলেন, সুব্রত বাইনের সহযোগী শুটার মাহফুজুর রহমানকে আজ শনিবার দুপুরে গ্রেফতার করেছে র‍্যাব-৩। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights