শুরু হচ্ছে সিজেকেএস প্রিমিয়ার ক্রিকেট লিগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

শুরু হচ্ছে সিজেকেএস প্রিমিয়ার ক্রিকেট লিগ। আগামী ২২ ফেব্রুয়ারি ঘরোয়া এই ক্রিকেট লিগের যাত্রা শুরু হবে। এই লিগে অংশ নিচ্ছে ১২টি দল। সোমবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়েছে, উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম আবাহনী লি. বনাম আগ্রাবাদ নওজোয়ান ক্লাব অংশগ্রহণ করবে। লীগের অন্য ম্যাচগুলো এম এ আজিজ স্টেডিয়াম ও প্রিমিয়ার লীগের একটি রাউন্ডের ম্যাচ কক্সবাজার জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

প্রিমিয়ার লীগের প্রতিটি ম্যাচে বহিরাগত কোটায় সর্বোচ্চ দুইজন খেলোয়াড় অংশ নিতে পারবে। তবে কোনো দল যদি স্থানীয় প্রিমিয়ার পুলের কোটায় কোনো খেলোয়াড় দলভুক্ত না করে তবে সেক্ষেত্রে বহিরাগত কোটায় তিনজন অংশগ্রহণ করতে পারবে।
সংবাদ সম্মেলনে সিজেকেএস সহসভাপতি হাফিজুর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ সাহাব উদ্দীন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, ইস্পাহানী টি’র জেনারেল ম্যানেজার শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights