শুরুতেই মিশর চমক, হতবাক বেলজিয়াম

অনলাইন ডেস্ক

বেলজিয়ামের মুখোমুখি হয়ে শুরু থেকেই দুর্দান্ত ফুটবল খেলছে মিশর। ম্যাচের ২০ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দিয়েছেন ইমাম আশুর।

ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করেছে। খেলার সপ্তম মিনিটে বেলজিয়াম প্রথম গোল পাওয়ার একটি বড় সুযোগ তৈরি করেছিল। দলের প্রাণভোমরা কেভিন ডি ব্রুইন প্রতিপক্ষের ডি-বক্সের ভেতর থেকে ডান পায়ের জোরালো শট নেন, তবে বলটি পোস্টের বাম পাশ দিয়ে মাঠের বাইরে চলে যাওয়ায় গোলবঞ্চিত হতে হয় বেলজিয়ামকে।

ম্যাচের ২০তম মিনিটে আক্রমণে গিয়ে বাজিমাৎ করে মিশর। দলের তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ অসাধারণ নৈপুণ্যে বল বাড়িয়ে দেন সতীর্থ ইমাম আশুরের দিকে। বক্সের বেশ খানিকটা বাইরে থেকে ডান পায়ের জোরালো এক শটে বেলজিয়ামের গোলবার কাঁপিয়ে বল জালে জড়ান আশুর।

বেলজিয়ামের অভিজ্ঞ গোলরক্ষক থিবো কর্তোয়া পুরো চেষ্টা করেও বলটি আটকাতে ব্যর্থ হন। এই গোলটি করার পর মাঠের গ্যালারিতে উল্লাসে ফেটে পড়েন মিশরের সমর্থকরা।

আর সেই গোলেই ১-০তে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে মিশর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights