শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ভালুকায় যুবলীগের র্যালি
ভালুকা প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ভালুকায় র্যালি করেছে উপজেলা যুবলীগ। ভালুকা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগ নেতা শাহরিয়ার হক সজীবের নেতৃত্বে বুধবার উপজেলা পরিষদের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে ভালুকা উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়।
শাহরিয়ার হক সজীব জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় যুবলীগ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই র্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে যুবলীগের সহস্রাধিক নেতাকর্মী র্যালিতে অংশ নেয়।
এর আগে বাদ যোহর উপজেলা পল্লী বিদ্যুৎ মসজিদে শাহরিয়ার হক সজীবের উদ্যোগে বিশেষ দোয়া ও তবারক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
