শেখ হাসিনাসহ খুনিদের বিচার বাংলার মাটিতে হবে: নুরুল ইসলাম বুলবুল

নোয়াখালী প্রতিনিধিঃ

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য নুরুল ইসলাম বলেছেন, রাজনীতি হবে মানুষের কল্যাণের জন্য। এই রাজনীতিকে ব্যবহার করে স্বৈরাচারী হাসিনা সরকার যে হত্যাকাণ্ড চালিয়েছে, সে হত্যার জন্য শেখ হাসিনার বিচার বাংলার মাটিতে করতে হবে। তিনি বলেন, জামায়াতে ইসলাম মানুষের কল্যাণে রাজনীতি করে আর এজন্য সমাজকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, আর তারা পিছনের দরজা দিয়ে বার বার ক্ষমতায় এসে বাংলার মসনদকে কলুষিত করেছে। কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত হননি। শেখ হাসিনাসহ সকল খুনিদের বিচার বাংলার মাটিতে আদায় করে ছাড়বো। তিনি আরও বলেন, ছাত্রজনতার আন্দোলনকে গুলি করে দমিয়ে রাখা যায় না। অথচ ছাত্রজনতাকে পাখির মত গুলি করে ক্ষমতা টিকিয়ে রাখতে চেয়েছিল হাসিনা সরকার। এদেশে ছাত্রজনতার গণহত্যার বিচার নয়, ২৮ অক্টোবর পল্টন ময়দানে হত্যাকাণ্ড ও শাপলা চত্ত্বরে হত্যাসহ সকল হত্যার বিচার করা হবে।

নোয়াখালী শহর জামায়াতের আমির মাওলানা মোঃ ইউসুফের সভাপতিত্বে মাইজদী পৌর বাজার প্রধান সড়কে অনুষ্ঠিত সোমবার সকাল ৮টায় পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণের জামায়াত ইসলামীর সেক্রেটারি ও কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদ। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বন্যার্তদের মাঝে উপহার প্রদান করেন। এই আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের জামায়াতের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসাইন, জেলা জামায়ার আমির ইসহাক খন্দকার বিএসসি, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি কামাল হোসেন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোবারক হোসেন, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা সাঈদ আহমেদ, জেলা জামায়াতের সাবেক আমির ও বিশিষ্ট সাংবাদিক ডাক্তার বোরহান উদ্দিন, জেলা জামায়াতের প্রচার সম্পাদক ডাঃ বোরহান উদ্দিন, নোয়াখালী বার এর সাবেক সম্পাদক এডভোকেট তাজুল ইসলাম, শহর জামায়াতের সেক্রেটারি মোঃ মায়াজ, নোয়াখালী শহর ছাত্রশিবিরের সভাপতি আবু সাঈদ সুমন, সদর উপজেলার আমির মাওলানা হাফেজ মহি উদ্দিন, জামায়াত নেতা এডভোকেট নিজাম উদ্দিন, ছাত্র শিবিরের সহ সেক্রেটারি হাবিবুর রহমান আরমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights