শেয়ারবাজার নিয়ে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজারের সঠিক অবস্থা পর্যালোচনা এবং উন্নয়নে করণীয় নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক আহ্বান করেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। ১১ মে রবিবার দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। গতকাল প্রধান উপদেষ্টার কার্যালয়ে থেকে এই বৈঠকের কথা জানানো হয়েছে। বৈঠকে উপস্থিত থাকবেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক এবং শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights