শেরপুর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত
শেরপুর প্রতিনিধি
২০১৮ সালে গঠিত শেরপুর জেলা বিএনপির পুর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক শিল্পপতি আলহাজ্ব মোঃ হযরত আলীকে আহ্বায়ক, জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট সিরাজুল ইসলামকে সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আওয়াল চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক করে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।বাদ পড়েছেন জেলা বিএরপির সভাপতি মাহমুদুল হক রুবেল।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল ৩ নভেম্বর রাতে এ সিদ্ধান্ত অনুমোদন করেন। আজ সোমবার (৪ নভেম্বর) বিকেলে নবনির্বাচিত কমিটির আহ্বায়ক আলহাজ্ব মোঃ হযরত আলী সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে অনুমোদনের কপি প্রদান করেন।
জেলা বিএনপির নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে তাৎক্ষণিক শহরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ও গঠন নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলে আসছিলো।
