শেরপুরে অবরোধের পক্ষে বিএনপির মিছিল

শেরপুর প্রতিনিধি

শেরপুর শহর বিএনপির আয়োজনে আজ বুধবার হঠাৎ সকালে শহরে অবরোধের পক্ষে বিক্ষোভ মিছিল বের করা হয়। কেন্দ্রীয় বিএনপির ডাকা বুধ ও বৃহস্পতিবার টানা দুই দিনের জন্য ডাকা অবরোধের পক্ষে শহর বিএনপির সভাপতি মামুনুর রশিদ পলাশের নেতৃত্বে এই মিছিল বের জহশ।

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহা সমাবেশের ঘটনার পর থেকেই জেলার শীর্ষ পর্যায় থেকে শুরু করে গ্রামের নেতাকর্মীরা পর্যন্ত গা ঢাকা দেয়। তবে বিগত দিনের হরতাল-অবরোধে ছাত্রদল বিক্ষিপ্ত ভাবে গ্রামাঞ্চল ও উপশহরে অল্প সময়ের জন্য ঝটিকা মশাল মিছিল ও বিক্ষোভ মিছিল করেছে। কিন্ত জেলা বা উপজেলার শীর্ষ কাউকে দেখা যায়নি।
তবে আজ অনেকটাই প্রকাশ্যেই শহর বিএনপির আয়োজনে কিছুক্ষণের জন্য এ অবরোধের পক্ষে মিছিল বের করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights