শেরপুরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

শেরপুর প্রতিনিধি
শেরপুরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। সভা শুরু হওয়ার আগে গ্রন্থাগারের সামনে থেকে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম বেলুন উড়িয়ে দিবসটির শুভ সূচনা করেন।

জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান সাজ্জাদুল করিমের সঞ্চালনায় অতিরিক্ত জেলা প্রশাসক, উপসচিব (সার্বিক) মুক্তাদিরুল আহমেদের সভাপতিত্বে এই আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক।

এ সময় বিশেষ অতিথি ছিলেন শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফাওজিয়া আমিন, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডা. রওশন রাকা, সহকারী কমিশনার (ভূমি) ইফফাত জাহান, শেরপুর প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম আধার, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, বেসরকারি গ্রন্থাগার সমিতির সাধারণ সম্পাদক আফজাল হোসেন, কবি তালাত মাহমুদ প্রমুখ।

আলোচনা সভা শেষে শেরপুরের হারিয়ে যাওয়া পুঁথি পাঠ করেন গাংচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সদর উপজেলা শাখার সভাপতি এবং পুঁথি পাঠক ও লেখক এমএইচ মুকুল।

পরে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে অনুষ্ঠিত বই পাঠ, রচনা, চিত্রাঙ্কন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় ছয়টি গ্রুপের মোট ২১ জনকে পুরস্কার দেওয়া হয়। সেই সাথে পুঁথি পাঠক এম এইচ মুকুলকে বিশেষ উপহার প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights