শেরপুরে বাবাকে হত্যার অভিযোগে ছেলে আটক

শেরপুর প্রতিনিধি:

শেরপুরের শ্রীবরদীতে ছেলের হাতুড়ির আঘাতে বাবা খুনের ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে উপজেলার ভায়ডাঙ্গার বানিয়াপাড়া গ্রামের এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ছেলে সজিবকে আটক করেছে পুলিশ। নিহত আবুল কালাম (৬৫) ভায়ডাঙ্গার বানিয়াপাড়া গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী এ ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।

ওসি জানায়, শ্রীবরদী উপজেলার ভায়ডাঙ্গার বানিয়াপাড়া গ্রামের আবুল কালাম দুই ছেলে সন্তানের পিতা। এক ছেলে ঢাকায় চাকরি করে। আর এক ছেলে বাড়িতে থাকতো। ঘাতক ছেলে সজিব অনেকদিন থেকে মানসিক সমস্যায় ভুগছিল। সকালে হঠাৎ তার বাবার ওপর হাতুড়ি দিয়ে আঘাত করে। এবং এতে তার বাবা আহত হলে পরে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মারা যায়। আমরা ঘাতক ছেলেকে আটক করেছি। জিজ্ঞাসাবাদ চলছে। নিহতে লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দায়ের করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights