শেরপুরে বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষ, নিহত ৫

শেরপুর প্রতিনিধি

শেরপুরে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।

রবিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের শেরপুর-ময়মনসিংহ সড়কের জোড়া পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।

ট্রাফিক ইন্সপেক্টর সোহেল রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছে পুলিশ, ফায়ার সার্ভিস। উদ্ধারকাজে তাদের সহায়তা করছেন স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের নামপরিচয় পাওয়া যায়নি।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাইদুল ইসলাম বলেন, সকালে বাসের সঙ্গে একটি অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights