শেরপুরে বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মুন্সি আর নেই

শেরপুর প্রতিনিধি

বীর মুক্তিযোদ্ধা মো. জহুরুল হক মুন্সী বীরপ্রতীক (বার) আর নেই। রবিবার রাতে গুরুতর অসুস্থ হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৯ বছর। তিনি তিন ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মুন্সী, বীর প্রতীক (বার) শেরপুরের শ্রীবরদী পৌরসভার খামাড়িয়াপাড়া মহল্লার বাসিন্দা ছিলেন।

সোমবার বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মুন্সীর গ্রামের বাড়ি বকশীগঞ্জ চন্দ্রাবাজ সরকার বাড়িতে বেলা ১১টায় ও দুপুর ২টা ৩০ মিনিটে শ্রীবরদী সরকারি কলেজ মাঠে জানাজা নামাজের পর রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights