শেষ ষোলোতেই মেসিহীন মায়ামির বিদায়

অনলাইন ডেস্ক

মেজর লিগ সকারের বর্তমান চ্যাম্পিয়ন কলম্বাস ক্রুর কাছে ৩-২ গোলে হেরে লিগ কাপ থেকে বিদায় নিয়েছে ইন্টার মায়ামি। ২-০ গোলে এগিয়ে থেকেও এদিন লিড হারিয়েছে মায়ামি। কলম্বাসের দুর্দান্ত প্রত্যাবর্তন তাদের ছিটকে দেয় ম্যাচ থেকে।

প্যারাগুয়ের মিডফিল্ডার মাতিয়াস রোহাসের ১০ম মিনিটে করা গোলে এগিয়ে যায় মায়ামি। ব্যবধান তারা দ্বিগুণ করে ৬২ মিনিটে। আরেক প্যারাগুইয়ান দিয়েগো গোমেজ নাম ওঠান স্কোরশিটে। সেখান থেকেই ঘুরে দাঁড়ায় কলম্বাস। ৬৭ মিনিটে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ক্রিস্টিয়ান রামিরেজ ও ৬৯ মিনিটে গোল করেন দিয়েগো রসি। ১১ মিনিট পর উরুগুয়ের ফরোয়ার্ড রসির আরেকটি গোল জয় এনে দেয় কলম্বাসকে।

এদিকে লিওনেল মেসি ঠিক কবে নাগাদ মাঠে ফিরবেন তা এখন পর্যন্ত অনিশ্চয়তায় আটকানো। ক্লাবের সূত্রে আর্জেন্টিনার গণমাধ্যম টিওয়াইসি জানিয়েছে, চোটে আর্জেন্টাইন কিংবদন্তির লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। যদিও ধারণা করা হচ্ছে, আগস্টের শেষদিকে ঠিকই মাঠে দেখা যাবে মেসিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights