শৈলকুপায় ৩ হাজার কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় গ্রীষ্মকালীন
পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের প্রণোদনা সহায়তা
প্রদানের লক্ষ্যে ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে পেঁয়াজের
বীজ,সার ও পলিথিন বিতরণ করা হয়েছে। সকালে উপজেলা কৃষি
অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এ কৃষি উপকরণ
বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ কৃষি
সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক(শস্য)
আনিসুজ্জামান,উপজেলা কৃষি কর্মকর্তা মো.
আরিফুজ্জামান,উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরান
হোসেন,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহমুদুল
হাসান,উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মিলন ঘোষসহ
বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপকারভোগী কৃষকরা।
উপজেলা কৃষি কর্মকর্তা মো.আরিফুজ্জামান বলেন,‘সরকারের
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৩ হাজার
কৃষকের প্রত্যেককে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের জন্য
প্রয়োজনীয় বীজ,সার ও পলিথিন প্রদান করা হয়েছে। এ
সহায়তার মাধ্যমে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ
সম্প্রসারণ,উৎপাদন বৃদ্ধি,কৃষকের উৎপাদন ব্যয় কমানো এবং
দেশের পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে ইতিবাচক
ভূমিকা রাখবে। কৃষি উপকরণের পাশাপাশি কৃষকদের সব ধরণের
পরামর্শ দেওয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights