শৈলকূপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫ শৈলকূপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

ঝিনাইদহ প্রতিনিধি

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকূপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।

রবিবার রাতে উপজেলার হাকিমপুর ইউনিয়নের বড়িয়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শৈলকূপা উপজেলার বড়িয়া গ্রামের সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা সিয়াম মোল্ল্যার সঙ্গে একই গ্রামের বিএনপি নেতা সুরাবের সমর্থকদের উত্তেজনা চলে আসছিল। রবিবার রাতে দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথাকাটাকাটি হয়। এর জের ধরে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয়পক্ষের প্রায় ১৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

শৈলকূপা থানার ওসি মাসুম খান জানান, একই গ্রামে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে বেশ কিছু মানুষ আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights