শোচনীয় পরাজয়ের পর যা বললেন মিরাজ

অনলাইন ডেস্ক

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের পর প্রথম ওয়ানডে ম্যাচেও হারল বাংলাদেশ। মাত্র ১৪২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১১৬ রানেই গুটিযে গেছে সফরকারীরা। ফলে ২৫ রানের হারে ওয়ানডে সিরিজ শুরু করেছে টাইগাররা।

এদিন আগে বোলিংয়ে নেমে ৭০ রানেই জিম্বাবুয়ের ৮ উইকেট নেয় বাংলাদেশ। তবে শেষ দুই উইকেটে জিম্বাবুয়ে তুলেছে আরও ৭১ রান। ফলে লড়াই করার পুঁজি পায় তারা। জবাবে ব্যাটিংয়ে শুরুর ধাক্কা সামলে ৪৯ রানের জুটি গড়েন নুরুল হাসান সোহান এবং তাওহীদ হৃদয়। এরপরই শুরু হয় ব্যাটিং ধস। একের পর এক উইকেট হারিয়ে ১১৬ রানেই থেমে যায় বাংলাদেশ।

এমন শোচনীয় পরাজয়ের পর ম্যাচ শেষে হতাশা ঝরেছে টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজের কণ্ঠে। তিনি বলেন, নাহিদ রানা যেভাবে বল করেছে, ৬ উইকেট নিয়েছে। আমরা কিছু জায়গায় আরও উন্নতি করতে পারি। তারা ৮ উইকেট হারিয়েও ভালো জুটি করেছে, অনেক রান বের করেছে। এখানে আমাদের দুর্বলতা ছিল।

অধিনায়ক বলেন, নাহিদ রানা গত কয়েক সিরিজে দারুণ বল করছে। সে এটা চালিয়ে গেলে দলের জন্য ভালো হবে। বল হাতে আরও ভালো করার সুযোগ ছিল আমাদের। তবুও (জিম্বাবুয়ের) দুই ব্যাটার মিলে দারুণ জুটি গড়েছে, দারুণ খেলেছে।

উইকেট নিয়ে মিরাজ বলেন, ব্যাটিংয়ে শুরুর ১০ ওভারে জুটি গড়তে পারলে আরও ভালো করতে পারব আমরা। দায়িত্ব নিয়ে ভালো করতে হবে আমাদের। ১৪২ রান এই কন্ডিশনে এত সহজও নয়। তবে সবার আগে আমাদের জুটি গড়তে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights