শ্বশুর বাড়িতে ডেকে নিয়ে যুবককে হত্যার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে শ্বশুর বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মো. ছালা উদ্দিন (৩১) উপজেলার চরজুবিলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাগ্গ্যা গ্রামের আতর আলীর ছেলে।

সোমবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার চর বাগ্গা এলাকায় থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবার অভিযোগ করে বলেন, শ্বশুর বাড়ির লোকজন পরিকল্পিতভাবে তাকে খবর দিয়ে তাদের বাড়িতে নিয়ে হত্যা করে লাশ ঘরের ভেতর ঝুলিয়ে রেখেছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
পরিবার আরও অভিযোগ, পারিবারিক কলহের জের ধরে ছালা উদ্দিনকে রবিবার রাতে শ্বশুর বাড়িতে ডেকে নিয়ে হত্যা করে লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে তাদের বাড়িতে খবর দেওয়া হয়েছে।

নিহতের বড় ভাই আবুল বাসার ঘটনার সুষ্ঠ তদন্ত ও দোষীদের বিচার দাবি করেছেন। নিহতের ১০ বছরের ও ৫ বছরের দুইটি সন্তান রয়েছে। নিহত ছালা উদ্দিনের স্ত্রী আজিমা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে নিয়ে গেছে পুলিশ।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে সকালে পুলিশ শ্বশুর বাড়ি থেকে জামাতা ছালা উদ্দিনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে সুরতহাল প্রতিবেদন তৈরীকালে নিহত ব্যক্তির শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights