শ্যামপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা

ঢামেক প্রতিনিধি

রাজধানীর শ্যামপুর থানাধীন পশ্চিম ধোলাইপাড়ে বাবার সাথে অভিমান করে এস এম জাকারিয়া জামি (২৪) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সে আহসানুল্লাহ ইউনিভার্সিটির বিবিএ তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিল।

বুধবার (২১ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনাটি ঘটে।

স্বজনরা তাকে উদ্ধার করে বৃহস্পতিবার ভোর সাড়ে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা।
সত্যতা নিশ্চিত করেন শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) ফজলুর রহমান। তিনি বলেন, গতকাল দিবাগত রাত বারোটার দিকে ছেলেটি বাসার বাহিরে বের হতে চেয়েছিলেন। তার বাবা বারণ করায় বাবার সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে অভিমান করে সবার অগোচরে তার রুমে ফ্যানের সাথে গামছা পেচিয়ে গলায় ফাঁস দেয়। পরে স্বজনরা সেখান থেকে নামিয়ে ভোর রাতে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

(এসআই) আরও বলেন, পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরে বিনা ময়নাতদন্তে মৃত দেহটি পরিবারের কাছে দেওয়া হয়েছে।

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার রায়নগর গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে জাকারিয়া। পশ্চিম ধোলাইপাড়ে পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন। এক ভাই এক বোনের মধ্যে সে ছিল বড়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights