শ্রম আইন সংশোধনকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

বাংলাদেশ শ্রম আইন সংশোধন অধ্যাদেশ-২০২৫ এর মাধ্যমে আন্তর্জাতিক শ্রম মান উন্নয়নে অন্তর্বর্তী সরকারের অঙ্গীকারকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র।

সোমবার ঢাকার মার্কিন দূতাবাস এক ফেসবুক বার্তায় শ্রম আইন সংশোধনকে স্বাগত জানায়।

এতে বলা হয়, ‘বাংলাদেশ শ্রম আইন সংশোধন অধ্যাদেশ-২০২৫ এর মাধ্যমে আন্তর্জাতিক শ্রম মান উন্নয়নে অন্তর্বর্তী সরকারের অঙ্গীকারকে যুক্তরাষ্ট্র স্বাগত জানায়। এই সংশোধন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শ্রমিক ও ব্যবসার জন্য সমান সুযোগ নিশ্চিত করার যাত্রায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা আশা করি, আগামী নির্বাচিত সংসদ দ্রুতই এই অধ্যাদেশকে আইনে পরিণত করবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights