শ্রমিকদের যথার্থ মর্যাদা ও মূল্যায়ন নিশ্চিত করবে জামায়াত” শ্রমিকদের সাথে মতবিনিময়কালে এ্যাডঃ মাইনুল আলম

আব্দুস সালাম দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর-৩ সদর আসনের ১০ দলীয় ঐক্যজোট ও জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলমের সাথে মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্যদের সমন্বয়ে ২৬ জানুয়ারি ২০২৬ সোমবার দুপুরে সুইহারি মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ দলীয় ঐক্যজোট ও জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলম।
প্রধান অতিথি মাইনুল আলম তার বক্তব্যে বলেন, জামায়াতে ইসলামী কেবল নির্বাচনকে সামনে রেখে নয়, বরং প্রতিষ্ঠালগ্ন থেকেই শ্রমিকদের অধিকার, মর্যাদা ও যথার্থ মূল্যায়নে কাজ করে আসছে।
শ্রমিকদের উদ্দেশে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাইনুল আলম বলেন, “কোরআন ও হাদিসের আদর্শকে ভিত্তি করেই আমাদের দল পরিচালিত হয়। ইসলামে শ্রমিকের পারিশ্রমিক এবং তাদের মূল্যায়নের বিষয়টি অত্যন্ত কঠোরভাবে ও গুরুত্বের সাথে উপস্থাপন করা হয়েছে। তাই জামায়াতের হাত ধরে শ্রমিকদের মর্যাদা ও অধিকার নিশ্চিত হবে—এটি আমি শতভাগ নিশ্চয়তা দিয়ে বলতে পারি।
নির্বাচন কেন্দ্রিক নয়, বরং বছরজুড়েই শ্রমিকদের পাশে থাকে জামায়াতে ইসলামী।যারা সব সময় শ্রমিকদের সুখে-দুখে পাশে থাকে, তাদের বিজয়ী করে সম্মানজনক পদে অধিষ্ঠিত করার দায়িত্ব সাধারণ ভোটার ও শ্রমিকদের।শ্রমিকের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক পরিশোধের যে ইসলামী চেতনা, সেটিই দলের মূল চালিকাশক্তি।
অ্যাডভোকেট মাইনুল আলম আরও যোগ করেন, আসন্ন নির্বাচনে দেশের মানুষ যদি সঠিক প্রতিনিধি নির্বাচন করতে পারে, তবেই সমাজ ও রাষ্ট্রে শ্রমজীবী মানুষের প্রকৃত সম্মান প্রতিষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights