শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পর্শে তিন শিক্ষার্থী নিহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পর্শে তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক জাকিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মৃত অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়। আহতদের সংখ্যা আমরা এখনো জানতে পারিনি। আমি জরুরি বিভাগে যাচ্ছি।

জানা গেছে, শনিবার (২৩ নভেম্বর) সকাল গাজীপুর মহানগরের বোর্ড বাজার এলাকার ইসলামিক ইউনিভাসিটি অফ টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রায় ৪৬০ জন শিক্ষার্থী বিআরটিসি’র ডাবল ডেকার বাসে করে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের মাটির মায়া ইকো রিসোর্টে যান। এতে বিআরটিসি’র ডাবল ডেকারের ৬টি, তিনটি মাইক্রোবাস নিয়ে আসেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামীণ আঞ্চলিক সড়ক ধরে রিসোর্টের উদ্দেশ্যে উত্তর পেলাইদ গ্রামের যেতে থাকে। বাসগুলো গ্রামীণ সড়কের উদয়খালী বাজার পৌঁছালে বিআরটিসি’র ডাবল ডেকার বাসটি বাজারের উপরে পল্লী বিদ্যুতের তারে স্পর্শ হয়। এতে বাসে থাকা ৬০/৭০ জন ছিল। এদের মধ্যে কয়েকজন বিদ্যুৎপৃষ্ট হয়ে আহত হয়। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights