শ্রীপুরে সেই অস্ত্রধারী গ্রেফতার, আগ্নেয়াস্ত্র উদ্ধার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী বাজারে বিএনপির পদযাত্রা থেকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে হামলাকারী বিএনপি কর্মী জাহিদকে গ্রেফতার করেছে পুলিশ।

গত রবিবার ১২ ফেব্রুয়ারি ভোররাতে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের গারারন গ্রামের হাতেম আলীর বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। এ বিষয়ে রবিবার দুপুরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান।

গ্রেফতারকৃত জাহিদ (২৯) ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের সাধুয়া গ্রামের মৃত সাইদুর রহমান মীরের ছেলে। তিনি শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমী গ্রামে দশ বছর ধরে থাকেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, গত শনিবার ভোরে বরমী ইউনিয়নের গারারন গ্রামে অভিযান পরিচালনা করে জনৈক হাতেমের বাড়ি থেকে অস্ত্রধারী জাহিদকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। অস্ত্রটি আসল নাকি নকল সেটি যাচাই-বাছাইয়ের জন্য ফরেনসিক বিভাগে পাঠানো হবে। এবিষয়ে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights