শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে আহত ‘উল্টোলেজি’ বানর উদ্ধার, চলছে চিকিৎসা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে আহত একটি উল্টোলেজি বানর উদ্ধার করা হয়েছে।

শুক্রবার শহরের শ্যামলী আবাসিক এলাকায় থেকে আহত বানরটি উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের কর্মীরা। পরে বানটিকে স্থানীয় বন বিভাগ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্যামলী আবাসিক এলাকায় সড়কে একটি বানর পড়ে যায়। ঘটনাটি স্থানীয় লোকজনের নজরে আসলে তারা বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন।

সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বানরটি উদ্ধার করা হয়। আহত বানরটি উল্টোলেজি বানর বা সিংহ বানর। বিদ্যুৎস্পৃষ্টে বানরের দুই হাত ও দুই পা অবশ হয়ে যায়। যার কারণে বানরটি ভাল করে দাঁড়াতে পারছে না।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা মো. কাজী নাজমুল হক বলেন, ‘আহত বানটিকে জানজীছড়া রেসকিউ সেন্টারে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। সুস্থ হলে বনে ছেড়ে দেয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights