সংঘর্ষের মধ্যে ঢাকা কলেজ ৩ দিন বন্ধ ঘোষণা

অনলাইন ডেস্ক

ঢাকা কলেজ. আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের ত্রিমুখী সংঘর্ষের মধ্যে তিন দিনের জন্য ঢাকা কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে

ঢাকা কলেজ. আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের ত্রিমুখী সংঘর্ষের মধ্যে তিন দিনের জন্য ঢাকা কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ রবিবার অনিবার্য কারণ দেখিয়ে একদিন, শুভ দোলযাত্রা ও পবিত্র শবে বরাত উপলক্ষে দুই দিন মিলিয়ে মোট তিন দিনের এই ছুটি ঘোষণা করা হয়েছে।

অধ্যক্ষের কার্যালয় থেকে বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অনিবার্য কারণবশত আগামী ৬ মার্চ তারিখে কলেজের সব ক্লাস স্থগিত থাকবে। তাছাড়া ‘শুভ দোলযাত্রা’ উপলক্ষে ৭ মার্চ এবং ‘পবিত্র শবে-ই-বরাত উপলক্ষে’ ৮ মার্চ তারিখেও কলেজের সব ক্লাস স্থগিত থাকবে।’

‘একইসঙ্গে ৮ মার্চ ছাড়া উল্লিখিত অন্য তারিখে (৬ ও ৭ মার্চ) অফিস ও বিভাগগুলো খোলা থাকবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষাসহ যাবতীয় কার্যক্রম যথারীতি চলবে। তবে ঢাকা কলেজের সব অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত থাকবে,’- বলা হয় বিজ্ঞপ্তিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights