সংযুক্ত আরব আমিরাতে বসবে ৭১তম মিস ওয়ার্ল্ডের আসর
অনলাইন ডেস্ক
৭১তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার আয়োজন হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে। সোমবার আয়োজকরা তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘোষণা দিয়েছে।
মিস ওয়ার্ল্ড লিমিটেডের চেয়ারম্যান জুলিয়া ইভেলিন মোরলে জানিয়েছেন, বিশ্ব সুন্দরীদের এই প্রতিযোগিতা সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত হতে যাচ্ছে।
আসন্ন এই আয়োজনে বিশ্বের নানা দেশের ৮১ প্রতিনিধি অংশ নেবেন। এতে উপস্থিত থাকবেন ২০২১ সালের মিস ওয়ার্ল্ড ক্যারোলিনা বিলাস্কা।
নানা জমকালো আয়োজনে মরুর দেশটিতেই নির্বাচন করা হবে আগামীর মিস ওয়ার্ল্ডকে। তবে এখনও নির্দিষ্ট করে অনুষ্ঠান ভেন্যুর কথা জানায়নি আয়োজকরা।
সূত্র: খালিজ টাইমস
