সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা জেনে নিন

অনলাইন ডেস্ক

ডিমে রয়েছে নানা পুষ্টিগুণ। কেউ কেউ ডিমকে সুপারফুডও বলে থাকে। সকালের নাশতায় একটি বা দুটি ডিম খাওয়া শরীরের জন্য দারুণ উপকারী। ডিমে থাকা প্রোটিন, ভিটামিন, মিনারেল ও স্বাস্থ্যকর চর্বি দিনের কাজের শক্তি জোগায় এবং সামগ্রিক সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সেদ্ধ ডিমে রয়েছে উচ্চমানের প্রোটিন, ভিটামিন ডি, ভিটামিন বি-১২, আয়রন ও স্বাস্থ্যকর চর্বি, যা শরীরের প্রয়োজনীয় পুষ্টি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চলুন জেনে নেওয়া যাক প্রতিদিন সকালে ডিম খাওয়ার উপকারিতা-

দীর্ঘক্ষণ পেট ভরা রাখে

সেদ্ধ ডিমে থাকা প্রোটিন দীর্ঘ সময় ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে। ফলে বারবার খাবার খাওয়ার প্রবণতা কমে এবং ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হয়।

শক্তি বাড়ায়

সকালের নাস্তায় সেদ্ধ ডিম খেলে শরীর দ্রুত শক্তি পায়। ব্যস্ত দিনের শুরুতে এটি কর্মক্ষমতা বাড়াতে সহায়তা করে।

মস্তিষ্কের জন্য উপকারী

ডিমে থাকা কোলিন নামের উপাদান স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করতে সাহায্য করে। শিক্ষার্থী ও কর্মজীবীদের জন্য এটি বিশেষভাবে উপকারী।

হাড় মজবুত করে

সেদ্ধ ডিমে থাকা ভিটামিন ডি শরীরে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে, যা হাড় ও দাঁত সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

চোখের সুরক্ষায় সহায়ক

ডিমে থাকা লুটেইন ও জিয়াজ্যানথিন নামের অ্যান্টিঅক্সিডেন্ট চোখের স্বাস্থ্যের জন্য ভালো এবং বয়সজনিত চোখের সমস্যা কমাতে সহায়তা করতে পারে।

পেশি গঠনে সহায়তা করে

নিয়মিত ব্যায়াম করেন এমন ব্যক্তিদের জন্য সেদ্ধ ডিম একটি আদর্শ খাবার। এর প্রোটিন পেশি গঠন ও ক্ষয়রোধে সহায়তা করে।

তবে যাদের কোলেস্টেরল বা অন্য কোনো স্বাস্থ্যগত সমস্যা রয়েছে, তাদের নিয়মিত খাদ্যতালিকায় ডিম যোগ করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights