সখীপুরে শিশুর লাশ উদ্ধার

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে লামিয়া আক্তার (৯) নামের এক শিশু আত্মহত্যা করেছে। মঙ্গলবার সকালে উপজেলার যাদবপুর গ্রামে ঘরে আত্মহত্যা করে। সে ওই গ্রামের লুৎফর রহমানের মেয়ে এবং যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

পরিবারিক সূত্রে জানা যায়, শীতের কারণে গত এক সপ্তাহ ধরে লামিয়া গোসল করতো না। মঙ্গলবার সকালে গোসল করা নিয়ে মায়ের সাথে কথা কাটাকাটি হয়। গোসল করবে না বলে মায়ের সাথে রাগারাগি করে ঘরের ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দেয় লামিয়া। দরজা ভেঙে ঘরে গিয়ে দেখে লামিয়া আড়ার সঙ্গে ঝুলে আছে। মুমূর্ষু অবস্থায় তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

সখীপুর থানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। বিষয়টি আমি শুনেছি তবে ওই শিশুর মৃত্যু টাঙ্গাইল সদরে হওয়ায় আমরা এখনো ঘটনাস্থলে যাইনি। সদর থেকে আমাদের জানালে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights