সখীপুরে ৯ জুয়াড়ি গ্রেফতার

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের সখীপুরে জুয়া খেলার সময় নগত টাকা ও সরঞ্জমাদিসহ নয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার বড়চওনা কলেজ পাড়ার একটি ঘর থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার কৃতরা হলো- উপজেলার বড়চওনা এলাকার আব্দুল আলীম (হারুন) (৩৪), মোতালেব মিয়া (৩৮), শাহীন (৪১), কুতুবপুর এলাকার আবু হানিফ (৫৫), ছোটচওনা গ্রামের খলিলুর রহমান (৪৮),খুংগারচালা গ্রামের সাইফুল ইসলাম (৩৩), ঘাটাইল উপজেলার পাগরি এলাকার শফিকুল ইসলাম(৪৫), মালিরচালা এলাকার মাসুদ রানা (৫৪), ফুলবাড়িয়া উপজেলার হাতিলিট গ্রামের রহুল আমীন (৩৭)।

পুলিশ জানায়, পরিত্যক্ত মুরগীর লেয়ারের ঘর থেকে গোপন সংবাদের ভিত্তিতে জুয়া খেলার সময় নয় জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৩০ হাজার টাকা ও কয়েক সেট তাস উদ্ধার করা হয়েছে।

সখীপুর থানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন, নয় জনকে গ্রেফতার করে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights