সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা, সাড়ে ৪ ঘণ্টা পর যান চলাচল শুরু

অনলাইন ডেস্ক

সাড়ে ৪ ঘণ্টা পর সড়ক ছেড়েছেন তিতুমীর কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। এরপরই রাজধানীর মহাখালী এলাকার যান চলাচল শুরু হয়।

সোমবার বিকাল ৪টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যান। এর পর থেকে সড়ক ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।

এর আগে বেলা ১১টার পর পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার দাবি নিয়ে সড়ক অবরোধ করেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। ওই সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে তীব্র যানজট সৃষ্টি হয়। পাশাপাশি তারা রেললাইনও অবরোধ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights