সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

গাজীপুর প্রতিনিধি:

অন্তঃসত্ত্বা স্ত্রীর অস্ত্রপাচারের জন্য ছুটি নিয়ে বাড়ি যাওয়ার পথে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সোয়া ১১টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের উপজেলার মৌচাক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হলেন- টাঙ্গাইল সদর উপজেলার শাজাহানগঞ্জ ছোনাটি এলাকার জামাল শিকদারের ছেলে রনি শিকদার (২৬)। তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রইছ উদ্দিন বলেন, নিহতের লাশ উদ্ধার করে তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। অটোরিকশটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর জুনের সহকারী উপ-কমিশনার দিনে দ্বীনে এ আলম বলেন, ‘‘তিনি আমার ব্যক্তিগত দেহরক্ষী ছিলেন। অন্তঃসত্ত্বা স্ত্রীর ডেলিভারি হওয়ার খবর পেয়ে ছুটি নিয়ে বাড়িতে রওনা হয়েছিলেন। যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights