সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুর উপজেলায় ইটবোঝাই ট্রলি ও মাহেন্দ্র গাড়ির মুখোমুখি সংঘর্ষে শামসুল বিশ্বাস (৯০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মজুমদার বাজারে দুর্ঘটনাটি ঘটে। নিহত বৃদ্ধ শামসুল বিশ্বাস মাগুরা সদর উপজেলার মাইসা ডাঙ্গী গ্রামের মৃত ইচাল উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি মাহেন্দ্র গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই ট্রলির সঙ্গে সংঘষর্ হয়। সংঘর্ষে মাহেন্দ্রতে থাকা শামসুল বিশ্বাস, মোঃ সিফাদুল শেক (৫৫) ও শামসুল মন্ডল (৬৫) গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মাহিদুল ইসলাম শাওন শামসুল বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।

সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ মোতালেব বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্তা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights