সত্যিই কি আল-জাজিরার কার্যক্রম বন্ধ করতে চায় ইসরায়েল?

অনলাইন ডেস্ক

নিজ দেশে আল-জাজিরার কার্যক্রম বন্ধ করতে চাইছে ইসরায়েল। এ জন্য দ্রুতই একটি প্রবিধানের অনুমোদন দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের যোগাযোগমন্ত্রী শ্লোমো কারহি।

প্রস্তাবিত প্রবিধানগুলোর মূল লক্ষ্য হলো সংবাদ সংস্থাগুলোকে জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলাকে ক্ষুণ্ন করা বা ‘শত্রুতামূলক প্রচারের’ ভিত্তি হিসেবে কাজ করা থেকে নিষিদ্ধ করা।

প্রবিধানগুলোর অনুমোদন দেওয়া হলে দেশটির যোগাযোগমন্ত্রী যেকোনো বিদেশি সম্প্রচারমাধ্যমের লাইসেন্স বাতিল করতে পারবেন এবং সরঞ্জাম বাজেয়াপাপ্ত করতে পারবেন। যদি সম্প্রচারমাধ্যমটির বিরুদ্ধে কোনো সহিংসতামূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়।
আল-জাজিরার নাম উল্লেখ না করা হলেও মূলত দোহা-ভিত্তিক টেলিভিশন নিউজ চ্যানেলটির স্থানীয় অফিসগুলো বন্ধ করার জন্যই এই প্রস্তাব আনা হয়েছে বলে মনে করা হচ্ছে।

কারহি এর আগে আল জাজিরার বিরুদ্ধে ফিলিস্তিনি হামাস গ্রুপ থেকে তাদের অবস্থানের দৃশ্যগ্রহণ এবং বিবৃতি প্রচার করে ইসরায়েলি বাহিনীর নিরাপত্তা বিপন্ন করার অভিযোগ করেছিলেন। ইসরায়েলের মন্ত্রিসভা বর্তমানে প্রস্তাবিত প্রবিধান নিয়ে আলোচনা করছে। যদিও এই প্রস্তাবের বিরোধিতা করছেন অ্যাটর্নি জেনারেল গালি বাহারভ-মিয়ারা। সূত্র: আনাদোলু এজেন্সি, রয়টার্স, টাইমস অব ইসরায়েল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights