সত্যিই কি ঈশা আম্বানির বাড়ি কিনেছেন জেনিফার লোপেজ?

অনলাইন ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে মেয়ে ঈশা আম্বানির প্রিয় বাড়িটি বেশ চড়ামূল্যে বিক্রি করে দিয়েছেন মুকেশ আম্বানি বলে শোনা যাচ্ছে। একাধিক ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বাড়িটি কিনে নিয়েছেন মার্কিন গায়িকা জেনিফার লোপেজ।

বলা হচ্ছে, এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তির মেয়ের এই বাড়িটি প্রায় ৩৮ হাজার স্কয়ার ফিটের উপর নির্মিত, যা ৬১ মিনিয়ন মার্কিন ডলারে (ভারতীয় মুদ্রায় ৫০৮ কোটি ৫৭ লক্ষ ৮৬ হাজার ৫৫০ রুপি) কিনে নিয়েছেন জেনিফার। যদিও আম্বানি পরিবারের পক্ষ থেকে এখনও এ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। তাই এখন প্রশ্ন উঠেছে সত্যিই কি ঈশা আম্বানির বাড়িটি কিনে নিয়েছেন কিনা জেনিফার লোপেজ?

এদিকে ভারতীয় গণমাধ্যমে, ঈশা আম্বানির বিলাসবহুল ওই বাড়ির অন্দর মহলেরও তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, বাড়িটিতে ১২টি বেডরুম ও ২৪টি বাথরুম রয়েছে। অন্দরসজ্জা দেখলে চোখে–ঝিলমিল লেগে যাবে। এখানেই শেষ নয়, জিম থেকে শুরু করে, স্পা, স্যালন–কী নেই সেখানে? রয়েছে ব্যাডমিন্টন খেলার কোর্টও।
সূত্র : টিভি নাইন ও ডেইলি সিয়াসত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights