সন্ত্রাসী হামলায় প্রাণ গেল ভারতীয় পাইলটকে আটক করা সেই পাকিস্তানি মেজরের

অনলাইন ডেস্ক
সন্ত্রাসী হামলায় প্রাণ গেল পাকিস্তানি মেজর সৈয়দ মোইজ আব্বাস শাহের, যিনি ২০১৯ সালের বালাকোট ঘটনার সময় ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমানকে আটক করেন। মঙ্গলবার (২৪ জুন) পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানের সারারোগা এলাকায় একটি সন্ত্রাসবিরোধী অভিযানে তিনি প্রাণ হারান।

আজ বৃহস্পতিবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে সেনাবাহিনী একটি সন্ত্রাসী ঘাঁটিকে লক্ষ্য করে আক্রমণ চালায়। অভিযানে দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। এতে ১১ জন সন্ত্রাসী নিহত এবং কমপক্ষে ৭ জন আহত হয়।

সেই সংঘর্ষে মেজর মোইজ আব্বাস শাহ এবং ল্যান্স নায়েক জিবরানুল্লাহ নিহত হন। আইএসপিআর জানিয়েছে, মেজর শাহ এই অভিযানে নেতৃত্ব দিচ্ছিলেন এবং দেশপ্রেম ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ উৎসর্গ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights