সব ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ রাখাটা জরুরি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
সমাজে সম্প্রীতি বজায় রাখার জন্য প্রত্যেকটা স্তরের মানুষের মধ্যেই সম্প্রীতি রাখা জরুরি। কেবল ক্লিন সিটি বা গ্রিন সিটি বা ড্রেন ও ময়লা-আবর্জনা পরিষ্কার নয়, মানুষের হৃদয়ও পরিষ্কার রাখতে হবে। সবাইকে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে সবার মন মানসিকতা পরিষ্কার করে প্রতিটা ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ রেখে সবার হৃদয় পরিষ্কার রাখার নামই সম্প্রীতি।

আজ রবিবার বিকালে নগরের পিটিআই অডিটরিয়ামে দেশের সকল ধরনের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখাসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে আয়োজিত সভায় বক্তারা এসব কথা বলেন।

বিভিন্ন রাজনৈতিক দল, ধর্মীয় ও সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দের অংশগ্রহণে সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতে আমির শাহজাহান চৌধুরী, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা নাসির উদ্দিন মুনির, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, জেলা প্রশাসক ফরিদা খানম, পুলিশ সুপার রায়হান উদ্দিন খান, ইলমার প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারু, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাজীব ধর তমাল, বৌদ্ধ ধর্মীয় নেতা পি.কে বড়ুয়া ও নব পণ্ডিত বিহার অধ্যাপক উপানন্দ মহাথের প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights